ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:২০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

গোপনে বিয়ে করলেন কেয়া পায়েল!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপনে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে মালয়েশিয়া গাঁটছড়া বেঁধেছেন তিনি! এ খবর জানিয়েছে কেয়া পায়েলের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র।
জানা গেছে, পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক রাজীব। মানিকগঞ্জের ছেলে রাজীব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে ব্যবসা করছেন। মানিকগঞ্জ রাজীবদের একটি সিনেমা হলও রয়েছে।
 সংবাদমাধ্যমে পায়েলের দাবি, বিয়ের খবর সত্য নয় এবং রাজীবকে তিনি চিনেন না। কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছেন।
কেয়া পায়েল সর্বশেষ শুটিং করেছেন ২৭ নভেম্বর। পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় গাজীপুর কালমেঘ কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে দুটি সিঙ্গেল নাটকে কাজ শেষ করেই মালয়েশিয়ায় চলে যান।
মিডিয়ায় কেয়া পায়েলের পথচলা খুব বেশিদিনের না। তবে অল্প দিনেই অভিনেত্রী নিজের অবস্থান শক্ত করেছেন। অর্জন করেছেন জনপ্রিয়তা। ফলে হাতে তার অসংখ্য নাটকের কাজ। নাটক, মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।