ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৪:৪৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গোপালগঞ্জে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে অবরুদ্ধ সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না।

আরও বলা হয়, জেলার আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।

এ নিয়ে এখন পর্যন্ত অন্তত ২৫টি জেলাকে পুরো লকডাউন ঘোষণা করা হলো।

-জেডসি