গোপালগঞ্জে করোনা আক্রান্ত দুই শিশু-শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
গোপালগঞ্জে পৃথক দুটি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিশু-শিক্ষার্থীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা হল, গোপালগঞ্জ শহরের ১০২নং বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোনালিসা ইসলাম (১০) এবং কোটালীপাড়া উপজেলার ৪নং ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তিনা খানম (৮)। করোনা সনাক্ত হওয়ার পর থেকে ওই দুটি বিদ্যালয়ে ওই দুই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন-ওয়ার্ডে ভর্তি মোনালিসার মা মিতু খানম জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর থেকে তার মেয়ের মাথা ব্যাথাসহ হালকা জ্বর অনুভূত হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় একপর্যায়ে ২১ সেপ্টেম্বর তার করোনা পরীক্ষা করে পজেটিভ পাওয়া যায়। পরে ২২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা শহরের শিশুবন এলাকার বাসিন্দা।
অপরদিকে, ৪নং কোটালীপাড়ার ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেলী পারভীন পান্না জানিয়েছেন, স্কুল খোলার প্রথমদিনই তাদের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তিনা খানম বিদ্যালয়ে আসে; কিন্তু তখন তার মধ্যে করোনার কোন উপসর্গ দেখা যায়নি। পরে সে বাড়িতে থাকা অবস্থায় জ্বরে অসুস্থ হলে ১৬ সেপ্টেম্বর তার নমূনা দেয়া হয় এবং পরদিনই তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এরপর থেকে স্কুলের তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন ওই শিক্ষার্থী হোম-আইসোলেশনে আছে। শিক্ষার্থীর মাও করোনা পজেটিভ। সে তার পরিবার থেকেই করোনায় আক্রান্ত বলে তারা ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি যাতে যথাযথভাবে মেনে চলে, তার জন্য যা কিছু করা প্রয়োজন আমাদের পক্ষ থেকে করা হবে। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সতর্কিত হয়ে চলাফেরা করার আহ্বান জানান তিনি।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











