ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৫১:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

গোপালগঞ্জে লেখক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসব ও মহিউদ্দিন আহমেদ স্মরণে গাঙচিল লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ঘোনাপাড়া মোড়ের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন।

সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কবি দিপল কান্তি বিশ্বাস দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ঢাকা, গোপালগঞ্জসহ ১৮ জেলার কবি ও সাহিত্যিকরা অংশ নেন।

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসবের পর গুনীজন সংবর্ধনা দেয়া হয়। পরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে ফাতিহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।