ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গোপালগঞ্জে ৫ জয়ীতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জে আলোচনা সভা ও ৫ জয়ীতাকে সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
 শুক্রবার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, জয়ীতা অনুরেখা হালদার, সোহাগী রহমান মুক্তা বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্ষেত্রে অনুরেখা হালদার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশাখা সিকদার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে সোহাগী রহমান মুক্তা, সফল জননী ক্ষেত্রে মোসা. জামেলা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্ষেত্রে রাবেয়া বেগমকে উত্তরীয় পরিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।