ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৫:৫৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

গোমস্তাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী হাজতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী হাজতে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী হাজতে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের জন্য নির্মম নির্যাতনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক রহনপুর পৌর এলাকার স্টেশন পাড়ার সাবেক ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হকের ছেলে মুনিমুল হক পারভেজ (৩১)।

এ ঘটনায় বুধবার নির্যাতিতা স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করলে আজ বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রজব আলী জানান, আটককৃত ওই যুবকের স্ত্রীর দায়ের করা মামলার এজাহারে বাদী জানায়, গত ২৮ মে তার স্বামী পারভেজ ৪ লক্ষ টাকা যৌতুক দাবী করে। সে টাকা দিতে না পারায় সেদিন পারভেজ তাকে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের ফলে আকলিমা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে আটককৃত পারভেজকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।