গৌরনদীতে হতদরিদ্র চার নারীকে আয়কর নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চার হতদরিদ্র নারীকে আয়কর পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে। এ নোটিশ দিয়েছে বরিশাল উপকর কমিশনার কার্যালয়। গত জুলাই ও আগস্টে আসা এসব নোটিশ পেয়ে চরম হতাশ দরিদ্র পরিবারগুলো। এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
আয়কর পরিশোধের নোটিশপ্রাপ্ত গৃহিণীরা হলেন- শরিফাবাদ গ্রামের মাহেন্দ্রাচালক ফারুক হোসেনের স্ত্রী সেলিনা বেগম, একই গ্রামের ভ্যানচালক কবির বেপারীর স্ত্রী কল্পনা বেগম, দিনমজুর মোহসিন বেপারীর স্ত্রী সুবর্ণা মোহসিন ও বিল্বগ্রামের দিনমজুর চাঁনমিয়া সরদারের স্ত্রী মনোয়ারা বেগম। এর মধ্যে কল্পনা, সেলিনা ও সুবর্ণা তিন সহোদরের স্ত্রী। নোটিশে তাদের গ্রাম মাহিলাড়া উল্লেখ করা হলেও মূলত তারা শরিফাবাদ গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী এবং বরিশাল কর কমিশন কার্যালয় সূত্র জানায়, মাহিলাড়া গ্রামের কল্পনা বেগম ও সুবর্ণা মোহসিনকে গত ২৮ জুলাই, একই গ্রামের সেলিনা বেগমকে ২২ আগস্ট এবং বিল্বগ্রামের মনোয়ারা বেগমের নামে ২৪ আগস্ট বরিশাল উপকর কমিশনার কার্যালয় থেকে উপকর কমিশনারের স্বাক্ষরে আয়কর পরিশোধের নোটিশ দেওয়া হয়। এর মধ্যে কল্পনা বেগম ও সুবর্ণা মোহসিনকে আয়কর পরিশোধ না করায় কেন জরিমানা করা হবে না, তার কারণ দর্শানোর জন্য আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে এবং মনোয়ারা বেগমকে ৭ সেপ্টেম্বর (আজ) মধ্যে নির্দেশ দেওয়া হয়। আর সেলিনা বেগমকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
গৃহিণী সুবর্ণা মোহসিন জানান, তার স্বামী একজন দিনমজুর। তাদের পরিবারে দুটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। বসতভিটে ছাড়া তাদের আর কোনো সম্পত্তি নেই। এর পরও আয়কর পরিশোধের জন্য আয়কর অফিস থেকে তার নামে রাষ্ট্রীয় খামে চিঠি ইস্যু করা হয়েছে।
কল্পনা বেগম জানান, তার স্বামী একজন ভ্যানচালক। এমন কোনো সম্পদ তাদের নেই যে, তার নামে আয়কর পরিশোধের জন্য সরকারি চিঠি ইস্যু হতে পারে।
একই কথা জানিয়েছেন বিল্বগ্রাম এলাকার দিনমজুর চাঁনমিয়ার স্ত্রী মনোয়ারা বেগম। সেলিনা বেগম জানান, তার স্বামী একজন মাহেন্দ্রাচালক। অথচ তার নামে আয়কর পরিশোধের জন্য নোটিশ এসেছে। এমনকি আয়কর পরিশোধ না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে মর্মেও নোটিশে উল্লেখ করা হয়।
স্থানীয় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, আয়কর পরিশোধের জন্য নোটিশপ্রাপ্ত চার গৃহিণীই হতদরিদ্র। এর মধ্যে সুবর্ণা মোহসিন ও সেলিনা বেগমের স্বামীর নামে ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সহায়তা কর্মসূচির রেশন কার্ড (ভিজিএফ) দেওয়া হয়েছে। অপর দুই গৃহিণীর স্বামীও দিনমজুর। তাদেরও সরকারি-বেসরকারি সহযোগিতা নিয়ে চলতে হয়। হতদরিদ্র পরিবার চারটিকে আয়করের আওতামুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর কমিশনের সংশ্লিষ্ট শাখা প্রধানের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, আয়কর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরিবার চারটিকে আয়করমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বরিশাল কর অঞ্চলের উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) আবুল কালাম আজাদ জানান, যদি কেউ জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে ই-টিআইএন গ্রহণ করেন, নিয়মানুযায়ী তাকে আয়করের আওতায় নিয়ে আসা হয়। এ ক্ষেত্রে ওই চারজনের আইডি কার্ড ব্যবহার করে কেউ হয়তো আয়করের জন্য রেজিস্ট্রেশন করেছেন। ফলে তাদের কর রিটার্ন দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এখন ভুক্তভোগীরা তাদের কাগজপত্র নিয়ে অফিসে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



