গ্যাসের দাম বৃদ্ধি, প্রতিবাদে চলছে বাম জোটের হরতাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।আজ রোববার (৭ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
হরতাল সমর্থনের আহ্বান জানিয়ে বের করা মিছিলে অংশগ্রহণ করেন জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হকসহ আরও অনেকে।
গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং শিক্ষা খাতে বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে ডাকা হরতাল সমর্থনে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে সমাবেশ করে এই জোট।
বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত এই জোটের ডাকা এই হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। এছাড়া ড. কামাল হোসেনের গণফোরাম এবং আ স ম আবদুর রবের জেএসডি এই হরতালে সমর্থন জানিয়েছে।
এদিকে গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার (৭ জুলাই) সকাল ৭টার দিকে টিএসসি থেকে তারা মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি গিয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে এসে সেখানে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায়।
উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ৩০ জুন সবধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গত ১ জুলাই থেকে এটি কার্যকর করা হয়।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


