গ্রন্থমেলা পেছাতে চায় বাংলা একাডেমি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
পুরেনো ছবি
করোনাভাইরাসের সংক্রমণে পরিস্থিতি বিবেচনা করে এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ পেছাতে চায় বাংলা একাডেমি। আজ শুক্রবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন জানাব। বইমেলা আপাতত পিছিয়ে দেওয়ার আবেদন থাকবে তাতে।’
তিনি আরও বলেন, ‘এবারের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজন করা যায় কিনা সেটাও বিবেচনায় রাখতে অনুরোধ করা হবে। আগামী রোববার কিংবা সোমবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিবছর গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। মাসজুড়ে চলে প্যাভিলিয়ন বসানোর কাজ। লেখক, প্রকাশক ও পাঠকরা চূড়ান্ত প্রস্তুতি নেন মেলা উপলক্ষে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবারের আয়োজন অন্যরকম। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ভার্চুয়ালি বইমেলা আয়োজনের কথাও ভাবা হচ্ছে। মহামারির এ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে যেকোনো মাসে স্টল বসিয়ে মেলা অনুষ্ঠিত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলার আয়োজক কমিটির বৈঠক হয়েছে। প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক ও প্রকাশকরা উৎফুল্ল থাকেন। মেলা জুড়ে থাকে প্রাণের স্পন্দন। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার সে আমেজে ভাটা পড়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




