ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:১৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১ মার্চ ২০২৩ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮৫ জন। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে সাড়ে ৩শ যাত্রী ছিল। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিস বলছে, ঘটনাস্থলে তাদের ১৭টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।

কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া এক অজ্ঞাতপরিচয় যুবকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, গাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল।

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামের আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’