গ্রীষ্মেই ইউরোপে বাড়বে সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ এএম, ২ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
চলতি বছর গ্রীষ্মে ইউরোপে করোনা সংক্রমণ বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডব্লিউএইচওর ইউরোপ শাখার প্রধান হ্যান্স ক্লাগ।
তিনি বলেন, অধিকাংশ দেশ করোনা বিধিনিষেধ শিথিল করায় ইতোমধ্যে দৈনিক সংক্রমণে উল্লম্ফণ দেখা দিয়েছে মহাদেশেটির বিভিন্ন দেশে।
হ্যান্স ক্লাগ বলেন, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ জনসমাগম, জনসমক্ষে মাস্ক ব্যবহারের মতো বিধিনিষেধসমূহ উঠিয়ে দেওয়ায় চলতি গ্রীষ্ম থেকেই দৈনিক সংক্রমণ ব্যাপক হারে বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি দেশে সংক্রমণ বাড়ছেও।
ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক জানান, মাত্র এক মাসের ব্যবধানে ইউরোপে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় তিনগুণ। গত মে মাসের শেষ দিকেও ইউরোপে প্রতিদিন গড়ে দেড় লাখ মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হতেন। জুন মাস থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে এবং গত সপ্তাহের পরিসংখ্যান যাচাই করে আমরা জেনেছি— বর্তমানে ইউরোপে দৈনিক সংক্রমণ পৌঁছেছে প্রায় ৫ লাখে।
ইউরোপেরর সাত দেশ অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, লুক্সেমবার্গ ও পর্তুগালে বর্তমানে সংক্রণের উর্ধ্বগতি শুরু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান হ্যান্স ক্লাগ। করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রন দলভুক্ত ভাইরাস বিএ পয়েন্ট ফাইভের কারণে এসব দেশে সংক্রমণ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে প্রতিদিন ইউরোপে কোভিডজনিত অসুস্থতায় মারা যাচ্ছেন গড়ে ৫০০ জন। ২০২০ সালে গ্রীষ্মেও ইউরোপে করোনাজনিত কারণে মৃত্যুর হার এ রকমই ছিল।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








