ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

গ্র্যামিজয়ী গায়িকা মানদিশা আর নেই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২১ এপ্রিল ২০২৪ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন গায়িকা মানদিশা মারা গেছেন। গত বুধবার গ্র্যামি পুরস্কারজয়ী  এই গায়িকাকে ন্যাশভিলের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মানদিশার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।  
এক বিবৃতিতে গায়িকার প্রতিনিধি বলেন, ‘আমরা এখন কেবল তাঁর মৃত্যুর খবরই নিশ্চিত করতে পারছি। এ বিষয়ে বিস্তারিত কিছু এখন বলা সম্ভব নয়। এই কঠিন সময়ে সবাইকে তাঁর পরিবারের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ’
১৯৭৬ সালের ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় মানদিশার। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পান। তার সর্বশেষ অ্যালবাম ‘আউট অব দ্য ডার্ক’ মুক্তি পায় ২০১৭ সালে।
২০১৪ সালে ‘ওভারকামার’ অ্যালবামের জন্য সেরা সমসাময়িক শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডস পান।