ঘনিষ্ঠ অবস্থায় অঙ্কুশ, ধরা খেলেন শুভশ্রীর কাছে
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জি-বাংলার ডান্স বাংলা ডান্সের শুটিং চলছিল। আর ঠিক সেখানেই নাকি প্রতিযোগী নারীদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন অঙ্কুশ হাজরা। তার কীর্তি হাতেনাতে ধরে ফেলেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, সে মুহূর্ত ভিডিওকলে পৌঁছে গেল অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের কাছেও। ঐন্দ্রিলার ভালোর জন্য অঙ্কুশের সঙ্গে ঠিক এমনটিই করলেন অভিনেত্রী!
ভিডিওতে দেখা যায়, প্রিয়াংকা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন— তুমি ১০টা পুশআপ করবে, আর আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে উল্লসিত অঙ্কুশ বলেন, পরেরটার জন্য রাজি। যেমন বলা তেমনি কাজ। খোদ মহাগুরুকেও চ্যালেঞ্জ জানিয়ে অঙ্কুশ বলেন, দেখা ছিল তোমাদের এই ফিটনেস? শুভশ্রী মাঝে টিপ্পনি কেটে বলেন, পা তুলে বাবু হয়ে বসতে হবে। কিন্তু মুখে এক, কাজ আরেক!
অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিওকলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরো শোটাই ও এটা করছে! ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলার কান্নায় ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গেছেন অঙ্কুশ।
সম্প্রতি জি-বাংলার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে এমনই একটি প্রমো সামনে এসেছে।
এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকেই প্রতিযোগী প্রিয়াংকার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে— অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্টান্ট করিয়ে নিতে। আর তাতে বেশ ফাঁপড়ে পড়ে যান অঙ্কুশ। কিছু দিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না জানান। আর সে কারণেই ঐন্দ্রিলার হয়ে অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নেন শুভশ্রী। আসলে সবই ঘটে মজার ছলে।
টলিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের কথা এখন সবারই জানা। প্রায় দিনই একে অপরের সঙ্গে মজাদার ভিডিও শেয়ার করেন। প্রায়শই একে অপরের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়। কিছু দিন আগে অঙ্কুশ জানিয়েছিলেন তারা প্রেম করলেও আদপে তার আর ঐন্দ্রিলার বিয়েটা হচ্ছে না। কেন অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে হচ্ছে না এ কথা জানতে টলিপাড়ায় শোরগোল পড়ে যায়।
পরে জানা যায়, সবই সিনেমার প্রচার। খুব শিগগির লাভ ম্যারেজ ছবিতে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। সঙ্গে থাকছেন রঞ্জিত মল্লিক আর অপরাজিতা আঢ্য। ছবির গল্পে পাত্র-পাত্রীর মা-বাবা প্রেম করেন, আর সে কারণেই তাদের বিয়েটা হচ্ছে না। সেই নিয়ে যত গণ্ডগোল।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











