ঘরে আটকে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
মাদারীপুরে টেকেরহাট উপজেলায় বাসায় তিন দিন আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত ওই গৃহবধূকে (২৮) উদ্ধার ও জড়িত ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে অন্য আসামিদের আটক করে র্যাব।
গ্রেফতার ধর্ষকরা হল- মাদারীপুর শহরের পানিছত্র এলাকার আ. লতিফ বেপারীর ছেলে ফারুক হোসেন বেপারী (৪৬), টেকেরহাটের মহিষেরচর গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯), একই গ্রামের বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮)।
এ ঘটনায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত ওই গৃহবধূকে (২৮) উদ্ধার করেছে।
শুক্রবার রাতে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৩ অক্টোবর ধর্ষণকারী ফারুক হোসেন বেপারীর নেতৃত্বে লিটন হাওলাদার ও তৈয়ব আলী হাওলাদার মাদারীপুর শহরের পানিছত্র এলাকার জুলহাস চৌকিদারের বাড়ির ভাড়াটিয়া এক গৃহবধূকে অপহরণ করে।
এরপর সদর উপজেলার কলাগাছিয়া গ্রামে এক ভাড়া বাসায় নিয়ে ভিকটিমকে আটকে রাখে। এরপর তিনজন মিলে গত ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভিকটিমকে উক্ত ঘরের ভিতরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিম কৌশলে উক্ত ঘটনার বিষয়টি শুক্রবার সকালে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পকে অবহিত করেন।
এরপর র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। এরপর জড়িত ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে লিটন ও তৈয়বকেও মাদারীপুর শহরের পানিছত্র এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ভিকটিম এবং গ্রেফতার আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




