ঘরে বসেই ফিক্সড ডিপোজিট ও ডিপিএস খোলা যাবে ব্র্যাক ব্যাংকে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
আস্থা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এর গ্রাহকবৃন্দ এখন যেকোন সময় যেকোন জায়গা থেকে ফিক্সড ডিপোজিট (এফডি) ও ডিপোজিট পেনসন স্কিম (ডিপিএস) খোলার সুবিধা পাবেন।
এজন্য গ্রাহকদের শাখায় যাওয়ার প্রয়োজন নেই। পদ্ধতিটি পুরোপুরি ডিজিটাল ও কাগজবিহীন। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এফডি ও ডিপিএস চালু করা যাচ্ছে।
আস্থা অ্যাপের নতুন এই সুবিধা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা অনেক সহজ করবে। এফডি ও ডিপিএস চালু করার জন্য তাদেরকে কোন শাখায় যেতে হবে না, কোন ফর্ম পূরণ করতে হবে না বা কাগজপত্র ও ছবিও জমা দিতে হবে না।
গ্রাহকবৃন্দ ৫০০ টাকা বা যেকোন পরিমান অর্থ এক বছর থেকে ১০ বছর সময় পর্যন্ত ডিপিএস চালু করতে পারবেন। দশ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট খোলা যাবে। ফিক্সড ডিপোজিটের মেয়াদপূর্তির সময়কাল হবে ৩,৬,১২,২৪ ও ৩৬ মাস। অ্যাপের মাধ্যমে স্টেটমেন্ট ও মেয়াদপূর্তির সময়ও দেখা যাবে।
আস্থা মোবাইল অ্যাপের নতুন এ সুবিধা সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ মাহীয়ুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রদানের জন্য ব্র্যাক ব্যাংক সবসময় উদ্ভাবনী সেবা নিয়ে আসে। অ্যাপের মাধ্যমে এফডি ও ডিপিএস চালু করার ব্যবস্থা গ্রাহকদের জন্য অনেক সুবিধাজনক হবে। এর ফলে এফডি ও ডিপিএস খোলা ও পরিচালনার নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকদের কাছে।গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠবে, কেননা তারা ঘরে বসেই এফডি ও ডিপিএস চালু করতে পারবেন।’
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









