ঘরে বসেই বইমেলা ভ্রমণের সুযোগ এসে গেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট কমে আসার পর গেল ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা, চলবে ১৭ মার্চ।
করোনা মহামারি শুরুর পর নতুন এক পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। এ পরিস্থিতিতে বইমেলার ওয়েবসাইট চালু করেছে বাংলা একাডেমি। বলা হচ্ছে, আগ্রহীরা যাতে মেলায় ভার্চুয়াল ট্যুর দিতে পারে ও মেলা সংক্রান্ত তথ্যগুলো ডিজিটালি পাওয়া যায় সে উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে এ ওয়েবসাইট।
বইমেলা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে ওয়েবসাইট। ওয়েবসাইটে বইমেলা নিয়ে বিস্তারিত তথ্যের পাশাপাশি মেলার স্টল, বিভিন্ন অনুষ্ঠানের বিষয়েও উল্লেখ থাকবে।
এই ঠিকানায় ব্রাউজ করে যাওয়া যাবে বইমেলার ওয়েবসাইটে- www.amarekusheyboimela.gov.bd
ব্যবহারকারীরা ওয়েবসাইটের মাধ্যমে একটি স্টলে যাওয়ার জন্য সময় নির্ধারণ করতে পারবেন, মেলায় কখন তাদের প্রিয় লেখক উপস্থিত থাকবেন সে তথ্য জানতে পারবেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কোনো স্টলের সঙ্গে চ্যাটও করা যাবে।
ওয়েবসাইট চালু প্রসঙ্গে বাংলা একাডেমি মহাপরিচালক মো. নুরুল হুদা বলছেন, পুরো দেশ এখন ডিজিটাল সার্ভিসের দিকে এগিয়ে যাচ্ছে। সে ধারায় বাংলা একাডেমিও এ বছর বইমেলা উপলক্ষে ওয়েবসাইট চালু করেছে।
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মেলায় যেতে ভিজিটরদের রেজিস্ট্রেশন করতে হবে। এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বইও কেনা যাবে। শুরুতে কেবল ক্যাশ অন ডেলিভারি দিয়ে এ সুবিধা চালু হলেও শিগগিরই অনলাইনে পেমেন্ট সিস্টেম চালু হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




