ঘরোয়া পদ্ধতিতে ব্রণের দাগ দূর করুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ঘনঘন ব্রণ হলে বেশ বয়স কম ভাবতে ভালো লাগে, তাই না? কিন্তু ব্রণ হওয়াটা যতটাই সুখানুভূূতি, ব্রণর দাগ না মেটাটা কিন্তু ততোটা না। আর বাজারচলতি রাসায়নিক পণ্য ব্যবহারে ব্রণর দাগ মিটলেও অধিকাংশ ক্ষেত্রেই নানা সাইড এফেক্ট হয়। তাই বিকল্প হিসেবে দেওয়া হল কিছু ঘরোয়া টিপস, চোখ বুলিয়ে নিন তাতে।
নারকেল তেল
চুলের মতোই ত্বকের যে কোনও সমস্যায় কাজে লাগান নারকেল তেল। দাগ হালকা করার পাশাপাশি নারকেল তেল ত্বকের সুরক্ষা ব্যবস্থাও মজবুত রাখে। রাতে শোওয়ার আগে এক চাচামচ নারকেল তেল নিয়ে হাতের তালুতে ঘষে একটু গরম করে নিন। এবার ব্রণর দাগের উপর তেলটা লাগিয়ে সারা রাত রেখে দিন। প্রতি রাতে করতে পারলে দাগ কমতে বাধ্য। তবে যাদের ত্বক খুব তেলতেলে, তারা নারকেল তেল ব্যবহার করবেন না।
কমলালেবুর খোসা
বাজারে কমলালেবু পাওয়া যাচ্ছে এখন থেকেই। কমলালেবুর খোসাটা ফেলবেন না, কারণ ওর মধ্যেই রয়েছে দাগহীন উজ্জ্বল ত্বকের চাবিকাঠি। কমলালেবুর খোসা প্রথমে রোদে শুকিয়ে নিন, তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এবার এক চাচামচ মধু আর এক চাচামচ খোসার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটা ব্রণ আর ব্রণর দাগের উপর ভালো করে লেপে দিন। শুকোনোর পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন-চারবার করে করতে পারলে কয়েক সপ্তাহের মধ্যেই ফল দেখতে পাবেন।
অ্যালো ভেরা জেল
ক্ষত সারানোর এক আশ্চর্য গুণ রয়েছে অ্যালো ভেরার মধ্যে। তা ছাড়া ব্রণর উৎপাত কমাতেও অ্যালো ভেরা কার্যকর। এক চাচামচ অ্যালো ভেরা জেল নিয়ে দাগের উপর লাগিয়ে সারা রাত রেখে দিন। প্রতি রাতে করতে হবে।
হলুদ
ত্বকের যে কোনও সমস্যায় হলুদের ব্যবহার সেই প্রাচীন যুগ থেকেই চলে আসছে। হলুদের অ্যান্টি-অক্সিডান্ট আর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বকের ক্ষত আর দাগ কমাতে খুবই কার্যকর। এক চাচামচ হলুদগুঁড়োয় খানিকটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। একদিন পর পর লাগাতে হবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি