ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক
আপডেট: ০৮:৪৮ এএম, ২৭ মে ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঘিওর (মানিকগঞ্জ): জেলার ঘিওরে শিশুকে (১১) ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণের অভিযোগে শাহিন মল্লিক (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বান্দুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহীন ঘিওর উপজেলার চরকুশুন্ডা গ্রামের রমজান মল্লিকের ছেলে ও ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও নির্যাতিত শিশুটির স্বজনরা জানিয়েছেন, গত ৯ মে বিকেলে শাহিনের বাড়ির পাশ দিয়ে শিশুটি একই গ্রামে তার নানা বাড়ি যাচ্ছিল। এ সময় শাহিন তাকে ফুসলিয়ে নিজ ঘরের ভেতর নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শাহিন তার আরেক বন্ধু রমজানকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে আনলে সেও শিশুটিকে ধর্ষণ করে। এই ভিডিও শাহিন নিজের মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলা হবে বলে শিশুটিকে তারা হুমকি দেয়। শিশুটি ভয়ে স্বজনদের কাছে বিষয়টি চেপে যায়।
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, ঘটনার দুই সপ্তাহ পরে শাহিনের মোবাইল ফোন থেকে ব্লুটুথ দিয়ে গান নিতে গিয়ে গেলে তার সহপাঠী একই গ্রামের রায়হান ও হূদয় ভিডিওটি দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে।
তিনি আরো জানান, এ ঘটনায় শিশুটির বাবা গত রবিবার শাহিন ও রমজানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
২৭.০৫২০১৫ - চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা