ঘুমন্ত শ্রমিকের ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত ১৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে ঘুমন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। নিহতরা হলেন- মো. সেলিম (২৮), কনক চন্দ্র রায় (৩৫), মোরসালিন (১৮), রনজিত চন্দ্র রায় (৩০), বিকাশ চন্দ্র রায় (২৮), মৃনাল চন্দ্র রায় (২১), অমৃত চন্দ্র রায় (২০), দীপ চন্দ্র রায় (১৯), শঙ্কর চন্দ্র রায় (২২), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), বিপ্লব (১৯), অরুন চন্দ্র রায় (২৫) ও মাসুম (১৮)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের মেসের উপর উল্টে পড়ে। এতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ১২ জন ঘটনাস্থলে মারা যান। আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




