ঘুম ভেঙে রাজকন্যা হলেন রানি, কেটে গেল ৭০ বছর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি। ফাইল চিত্র ।
স্বামীর সঙ্গে কেনিয়ার একটি জঙ্গলে বন্যপ্রাণী দেখতে গিয়েছিলেন রাজকন্যা। ঘুম থেকে উঠে শুনলেন রানি হয়েছেন তিনি। কারণ মারা গিয়েছেন তার বাবা ষষ্ঠ জর্জ। তারপর থেকেই ব্রিটেনের রানি হিসেবে ৭০ বছরের রাজত্বকাল পূর্ণ করলেন দ্বিতীয় এলিজাবেথ। গত রবিবার তার ৭০ বছরের রাজত্বকাল পূর্ণ হল তার। পাশাপাশি তিনিই বিশ্বের প্রথম কোনও রাজপরিবারের সদস্য, যিনি এত দীর্ঘ সময়কাল ধরে কোথাও রাজত্ব করছেন।
নবতিপর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ৯৫। রানি হিসেবে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি। তখন থেকেই তিনি ব্রিটেনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একজন মূল কারিগর হিসেবে নিজের ছাপ রেখেছেন। আধুনিক ব্রিটেনের পাশাপাশি তিনি ব্রিটেনের সাম্রাজ্যবাদী অতীতের সাক্ষী হিসেবেও থেকেছেন। তাকেই ব্রিটেন রাজপরিবারের সব থেকে জনপ্রিয় সদস্য হিসেবেও মনে করা হয়। যদিও বারবার বিভিন্ন সময়ে তার গদি ছাড়ার পক্ষে সরব হন ব্রিটেনবাসী।
তবে রবিবার নিভৃতে নিজের বাবার মৃত্যুবার্ষিকী পালন করেন। তাই দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালের পূর্তিতে তেমন কোনও ধুমধাম দেখেনি ব্রিটেন।
তবে জুনের শুরুতে ৭০ বছরের রাজত্ব পূর্তিতে চার দিনের উৎসব উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে একটি সামরিক কুচকাওয়াজ এবং একটি সঙ্গীতানুষ্ঠান-এর আয়োজনও থাকবে। তার এই কীর্তিকে চিরস্মরণীয় করে তোলার জন্য ইতিমধ্যেই স্মারক মুদ্রাও তৈরি করা হয়েছে।
এই বছর ক্রিসমাস এবং নববর্ষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তার ‘স্যান্ড্রিংহাম’ প্রাসাদে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটেনে ওমিক্রনের দাপটে এই সফর স্থগিত করা হয়।
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু