ঘুষের টাকা গুনে নেওয়া ভূমি অফিসের নারী কর্মচারী বরখাস্ত
নীলফামারী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসের জারিকারক হাসফিয়া আক্তার বানু চৌধুরীকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে| তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, হাফসিয়া আক্তার বানু চৌধুরী বর্তমানে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি অফিসে জারিকারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে জমির নামজারি সংক্রান্ত কাজে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
ভিডিও প্রকাশের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ের জন্য তাকে আগামীকাল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এরআগে ঘুষ নেওয়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জমির নামজারি করতে অফিসে এসেছেন। এ সময় হাসফিয়া আক্তার তার কাছ থেকে ঘুষের টাকা গুনে নিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত রোববার তাকে বদলি করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার বলেন, “আগে তাকে বরখাস্ত করার আদেশের কপিটি পেয়েছি। এর আগে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে বদলি করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











