ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৬:৪৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঘূর্ণিঝড় নিভার ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

ঘূর্ণিঝড় নিভার ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে

ঘূর্ণিঝড় নিভার ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে

ঘূর্ণিঝড় ‘নিভার’ ক্রমশ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দূর্বল হয়ে পড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে এবং সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬া পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২৩ মিনিটে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।