ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৬:১৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে বিদ্যুৎহীন সমগ্র কিউবা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্ধকারে ডুবে আছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে  দ্বীপরাষ্ট্র কিউবা। ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানার পর পুরো কিউবা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার সময় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। এখন এটি ফ্লোরিডায় আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দ্বীপব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ফলে এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানার পর ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে।

কিউবার হ্যারিকেন সেন্টারের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড্যানিয়েল ব্রাউন বলেছেন, ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী। এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হবে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।