ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ফসলের ক্ষতি ২৬৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় ১৬ জেলার ২২ হাজার ৮৩৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এই সব জমিতে ৭২ হাজার ২১২ টন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে; যার আর্থিক মূল্য ২৬৩ কোটি পাঁচ লাখ টাকা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে মন্ত্রী এই তথ্য জানান।
গত রবিবার (০৯ নভেম্বর) ভোর রাতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলার ওপর আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এই সব জেলা হচ্ছে- খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, শরীয়তপুর, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ১৬ জেলার ১০৩ উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য মোতাবেক- আক্রান্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২২ হাজার ৮৩৬ হেক্টর। যা দেশের মোট ফসলী জমির ৮ শতাংশ। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আছে- রোপা আমন, খেসারি ও পানের বরজসহ রবি শস্য ও শীতকালীন সবজি। ক্ষতিগ্রস্ত হন ৫০ হাজার ৫০৩ জন কৃষক।
মন্ত্রী বলেন, অতিরিক্ত কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির পর যথাসম্ভব দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











