ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৫৪:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

চকরিয়ায় দুই সন্তানকে হত্যা করলেন বাবা

আপডেট: ০৮:৪৮ এএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার

139987009414_65986স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছেন কাশেম নামে এক পাষণ্ড রোহিঙ্গা বাবা। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী। পুলিশ ঘাতক কাশেমকে আটক করেছে। গতরাত ২টার দিকে উপজেলার উত্তর হারবাং এর গায়না কাটা গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর উইমেননিউজকে জানান, হারবাংয়ের ওই পাহাড়ি এলাকায় রোহিঙ্গা কাশেম ওরফে মক্কাসু পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গতরাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বড় ছেলেকে কোপাতে চাইলে পালিয়ে যায়। এরপর আট বছর বয়সী মেঝ ছেলে ও দুই বছর বয়সী ছোট মেয়েকে কুপিয়ে হত্যার পর তিনটি ছাগল জবাই করেন। একপর্যায়ে তার স্ত্রীকে কামড়াতে থাকলে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্তানের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় ঘাতক কাশেমকে আটক করা হয়। ২১.০৭.২০১৫