চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার ছয় বছরের সেই শিশু মারা গেছে। রোববার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
মৃত আশরাফুল আলম (৬) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়া প্রবাসী খলিলুর রহমান প্রকাশ সজলের ছেলে। জানা গেছে, আশরাফুল আলমের বাবা সজল গত ২ মাস আগে মধ্যপ্রাচ্যের ওমান থেকে দেশে ফেরেন।
এর মধ্যে ছেলের অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর ১২টার সময় পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে করোনা অনুমান করে রোগীর শরীর থেকে স্যাম্পল কালেকশন করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার রাত ৯টায় ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আমাদের সময়কে জানান, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর রোববার মধ্যরাতে হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় শিশুটির মৃত্যু হয়।’
করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার পর গতকাল রাতে শিশুটিকে চট্টগ্রাম হাসপাতালে আনা হয়েছিল। সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় ওই শিশুসহ মোট ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
এরপর রাতে ওই শিশুর বাড়ি পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


