ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৬:৪০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০৫ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারে একটি বাসায় গ্যাস লাইন লিক হয়ে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় ২শিশুর মৃত্যু হয়েছে।

 

অাজ বৃহস্পতিবার ভোরে শিশু তানিম ও রাজিয়া মারা যায় বলে জানান চিকিৎসকরা। রাজিয়ার শতভাগ ও তানিম ৪০ শতাংশ দগ্ধ ছিল।

 

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করছেন। দগ্ধদের মধ্যে বাকি ৩ জন সোনিয়া আক্তার, রুবি আক্তার ও শিশু মিমের শরীর ৩০ শতাংশ দগ্ধ রয়েছে। হাটহাজারী থানার এসআই বলেন, ওই ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। লাইন লিক হয়ে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন বলে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন।