চট্টগ্রামে আরও ১৭৯ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
চট্টগ্রামে আরও ১৭৯ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ১৭৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১২৩ জন চট্টগ্রাম নগরের ও ৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ৫৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৯ জন, এর মধ্যে নগরের ১৭ জন ও বিভিন্ন উপজেলার ১২ জন।
চট্টগ্রামে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৮৭ জন।
আজ বুধবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে আজ পর্যন্ত মারা গেছেন ১২৭ জন।
ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৫টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে মঙ্গলবার রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৭৯ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও ১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনা সংক্রমন মিলেছে। এর মধ্যে ২৮ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৫১ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫ জনের করোনা জিবাণু পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে লোহাগাড়ায় ৫, রাঙ্গুনিয়ায় ১০, ফটিকছড়িতে ৫, হাটহাজারীতে ২৬, মিরসরাইয়ে ৪ ও সীতাকুন্ডের ৬জন রয়েছে।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







