চট্টগ্রামে আরো ৬৪ জনের দেহে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
চট্টগ্রামে আরো ৬৪ জনের দেহে করোনা শনাক্ত
চট্টগ্রামে নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৭ দশমিক ৩৭ শতাংশ। এ সময় করোনাক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ৭৮ জন হাসপাতাল ছেড়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রাম ও কক্সবাজারের ছয়টি ল্যাবে ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৫০ জন শহরের এবং ১৪ জন গ্রামের বাসিন্দা। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৮ হাজার ১৮৪ জন।
ল্যাবভিত্তিক হিসেবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩০টি করে নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডিতে ৬ জন এবং চমেকে ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনাক্রান্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৩টি নমুনায় ১৬ জন করোনাভাইরাস বাহক হিসেবে চিহ্নিত হয়েছেন। নগরীর বেসরকারি দুইটি পরীক্ষাগার শেভরনে ৯৪ ও ইম্পেরিয়াল হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষা হয়। এতে যথাক্রমে ১৭ জন ও ৮ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়। এদিন চট্টগ্রামের ৪টি নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। পরীক্ষায় ১ জন করোনাক্রান্ত বলে জানানো হয়।
রিপোর্টে বিশ্লেষণে দেখা যায়, বুধবারের তুলনায় গতকাল করোনা সংক্রমণের সংখ্যা ও হার বেড়েছে। বুধবার ১১২৫ জনের নমুনায় ৪৬ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ছিল ৪ দশমিক শূন্য ৯ শতাংশ। মঙ্গলবার ৭৬ জনের সংক্রমণ ধরা পড়ে, হার ৬ দশমিক ৬৮ শতাংশ। সোমবার ৭৩ জন শনাক্ত হন। হার ৭ দশমিক ৫৫ শতাংশ।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


