চট্টগ্রামে ঈদের দিন ১৭৯ করোনা শনাক্ত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার
চট্টগ্রামে ঈদের দিন ১৭৯ করোনা শনাক্ত
চট্টগ্রামে ঈদের দিন দুটি ল্যাবে করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই চট্টগ্রামের বাসিন্দা। এরমধ্যে নগরের ১৬৭ জন এবং জেলার ১২ জন।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান সোমবার (২৫ মে) ঈদের দিন রাত পর্যন্ত চট্টগ্রামের দুটি ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৫টি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়।
তিনি বলেন, অন্যান্য দিন চারটি ল্যাবে চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষা হলেও সোমবার দুটি ল্যাবে মোট ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৫৫টি নমুনা পরীক্ষায় কারও করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।
অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১৭৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা। এরমধ্যে নগরের ১৬৭ জন এবং জেলায় ১২ জন। মাত্র এক ল্যাবেই একদিনে এটা এ পর্যন্ত সর্বাধিক করোনা শনাক্ত। এর আগে চট্টগ্রামে আর কোনো ল্যাবে একদিনে এতো অধিক সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়নি বলে জানান তিনি।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
প্রসঙ্গত, চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৭ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭৯ জন। মারা গেছে ৬০জন।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


