ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১১:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৫৮ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৯ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ। বুধবার (২৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

জানা গেছে, চট্টগ্রামে একদিনে ৫২১টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন আক্রান্ত ৪৬ জন মহানগর এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৩৬ জন। চট্টগ্রাম মহানগর এলাকায় ৯২ হাজার ৫৫৬ জন ও উপজেলায় ৩৪ হাজার ৫৮০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর ও ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।