চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের আবারো ঊর্ধ্বমুখী হচ্ছে। চলতি মাসের প্রথম ৫ দিন সংক্রমণ কম এবং হার ১০ শতাংশের মধ্যে ছিল। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ১৯৮ জন। সংক্রমণের হার ১২ দশমিক ৬২ শতাংশ। এ সময় ৪ করোনা রোগির মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট ও নগরীর নয়টি ল্যাবে গতকাল ১ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্ত ১৯৮ জনের মধ্যে শহরের ১০২ জন ও ১২ উপজেলার ৯৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে সর্বোচ্চ ২৬, আনোয়ারায় ১৫, হাটহাজারীতে ১৪, লোহাগাড়া ও বোয়ালখালীতে ১০ জন করে, সাতকানিয়ায় ৮, মিরসরাইয়ে ৫, সীতাকু-ে ৩, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং বাঁশখালীতে ১ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৩১৯ জন। এর মধ্যে শহরের ৭২ হাজার ৮০৪ এবং গ্রামের ২৭ হাজার ৫১৫ জন।
গতকাল করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে শহর ও গ্রামের ২ জন করে ৪ জন মারা যান। মৃতের সংখ্যা ১ হাজার ২৫৫ জন হয়েছে। এতে শহরের ৬৯৮ জন ও গ্রামের ৫৫৭ জন। আরোগ্যলাভ করেন নতুন ৮৯৩ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৭৫ হাজার ৭২৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ১১ জন। বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৬৫ হাজার ৭১৭ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৫২ এবং ছাড়পত্র নেন ২১৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪১১ জন।
উল্লেখ্য, আগের দিন ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ৬ শতাংশে নেমে এসেছিল। এক হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জন আক্রান্ত ধরা পড়ে। সংক্রমণ হার ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। ৫ করোনা রোগীর মৃত্যু হয়।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



