ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ২৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিলেন ৭ জন, শনাক্ত হয়েছিলেন ৩০৬ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১২১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ০৭ শতাংশ।

লোহাগড়া ১০, সাতকানিয়ায় ১৭, বাঁশখালী ১৪, আনোয়ারায় ১১, চন্দনাইশে ৭, পটিয়ায় ৪, বোয়ালখালীতে ৯, রাউজানে ২৭, ফটিকছড়িতে ১৪, হাটহাজারীতে ৩০, সীতাকুণ্ডে ৪ ও সন্দ্বীপ ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫৩৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ৭৫৫ জন। বাকি ২৬ হাজার ৭৮২ জন বিভিন্ন উপজেলার।