ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৮:২৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

চট্টগ্রামে করোনায় ৬ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ রোগির মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬৪ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ৬ দশমিক ০১ শতাংশ। এ ছাড়া সুস্থ হয়ে ওঠেন ১ হাজার ১২১ জন। 
সিভিল সার্জন কার্যালয় থেকে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
এতে দেখা যায়, ফৌজদারহাটস্থ, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ ও নগরীর সাত ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে গতকাল রোববার ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৬৪ জনের মধ্যে শহরের ৩৮ জন এবং ১১ উপজেলার ২৬ জন। জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৮৬৫ জন। সংক্রমিতদের মধ্যে ৭৩ হাজার ১২৩ জন শহরের ও ২৭ হাজার ৭৪২ জন গ্রামের। উপজেলায় আক্রান্তদের মাঝে রাউজানে ৮, ফটিকছড়ি ও বোয়ালখালীতে ৪ জন করে, সাতাকানিয়া ও আনোয়ারায় ২ জন করে এবং হাটহাজারী, সীতাকু-, মিরসরাই, বাঁশখালী, পটিয়া ও চন্দনাইশে ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় শহরের একজন ও গ্রামের ৫ জন মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৭৪ জন হয়েছে। এর মধ্যে ৭০৩ জন শহরের ও ৫৭১ জন গ্রামের।