চট্টগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৮
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই চট্টগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৮
দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির পরও ধর্ষণের ঘটনা থেমে নেই। প্রতিদিনই বাড়ছে বর্বর এই ঘটনা। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পর রিকশা নিয়ে বাসায় ফেরার পথে ওই এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, ভোরে জেলার রাঙ্গুনিয়া উপজেলা থেকে বাসে এসে এই নারী বহদ্দারহাট বাস স্টেশনে নামেন। রিকশা নিয়ে তিনি বাসায় ফেরার
পথে পুরাতন চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে রিকশা থেকে নামিয়ে একটি ভবনে নিয়ে ধর্ষণ করে।
সম্প্রতি সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ। কিন্তু ধর্ষণের ঘটনা থেমে নেই। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল




