ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২:৫২:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিস থেকে আজ রোববার পাঠানো প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে সরকারি হাসপাতালের পরীক্ষাগারে ৬৭ ও বেসরকারি ল্যাবে ৩৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত শনাক্ত হন। মোট ৮৬ রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন। আগের দিন আক্রান্ত শনাক্ত হন ৯০ জন। তবে এদিন নগরীর পাথরঘাটা এলাকার ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটে মা ও শিশু হাসপাতালে।
তাদের তথ্য মতে, চলতি বছরে মোট ২ হাজার ১৭ ডেঙ্গু রোগির মধ্যে সরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে ১ হাজার ৯৭ জন ও বেসরকারি হাসপাতালে ৯২০ জনের ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ হন। এদের ২ জন পুরুষ, ৪ জন শিশু ও ৭ জন মহিলা। চিকিৎসাশেষে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩১ জন।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি মাসের ২২ দিনে নগরীর ৮৭৭ ও বিভিন্ন উপজেলার ৩২৫ জন মিলিয়ে চট্টগ্রামে ১ হাজার ২০২ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন, যা গত সেপ্টেম্বর মাসের মোট আক্রান্তের দ্বিগুণেরও বেশি। সেপ্টেম্বর মাসে এ সংখ্যা ছিল ৬০১ জন।