ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:০৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

চট্টগ্রামে নারী এনজিওকর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ এএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঋণের টাকা ফেরত চাওয়ায় চম্পা চাকমা (২৮) নামে এক নারী এনজিওকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।

রোববার (৫ মার্চ) রাঙ্গুনিয়ার লালানগর এলাকার ওয়ান ব্যাংকের সামনের রাস্তায় ‘পদক্ষেপ’ অফিসের নিচে ওই এনজিওকর্মীকে ছুরিকাঘাত করা হয়।

নিহত চম্পা চাকমার বাড়ি রাঙামাটিতে। সে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ নামে এক এনজিওতে সহকারী ম্যানেজার হিসেবে লোন বিভাগে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ জানায়, আয়েশা নামে এক নারী পদক্ষেপ থেকে এক লাখ টাকা লোন নেয়। প্রতিমাসে দশ হাজার টাকা করে শোধ করার কথা ছিল। টাকা শোধের বিষয়টি দেখাশোনা করতেন আয়েশার ভাই এনামুল হক। গত ২৮ ফেব্রুয়ারি লোনের কিস্তি পরিশোধ করার কথা থাকলে সেটা করা হয়নি। এ সময় চম্পা চাকমা এনামুলের কাছে টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
 রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী জানান, রোববার রাত ৮টার পর চম্পা চাকমার সঙ্গে দেখা করতে যান এনামুল হক। এ সময় চম্পার সঙ্গে এনামুলের কথা কাটাকাটি হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেখা করতে যাওয়ার সময় সঙ্গে একটি ছুরিও নেন এনামুল। কথা কাটাকাটির একপর্যায়ে চম্পার গলায় ছুরিকাঘাত করেন তিনি। এতে চম্পার শ্বাসনালী কেটে যায়। স্থানীয়রা চম্পাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।