চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮২ জন করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮২ জন করোনা পজিটিভ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন সংক্রমিত ৮২ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭৪ জন ও পাঁচ উপজেলার ৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী, পটিয়া ও চন্দনাইশে ২ জন করে এবং সীতাকুন্ডু ও আনোয়ারায় ১ জন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩৪ হাজার ১০৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ২৬ হাজার ৭০২ জন ও গ্রামের ৭ হাজার ৪০৭ জন।
গতকাল সোমবার করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ৩৭০ জনই রয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ২৬৯ জন ও গ্রামের ১০১ জন। সুস্থ্যতার সনদ দেয়া হয় ৬৪ জনকে। ফলে জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ হাজার ৫৪০ জনে। এদের ৪ হাজার ৩৫০ জন হাসপাতালে ও ২৭ হাজার ১৯০ জন বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। কোয়ারেন্টাইনে গতকাল যুক্ত হন ২০ জন ও ছাড়পত্র নেন ১৫ জন। বর্তমানে ৯৩২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত ১৫ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা একশ’র নিচে রয়েছে। ১ ফেব্রুয়ারি এ মাসে একবারই শতক পেরিয়ে যায়। অবশিষ্ট ১৫ দিনের মধ্যে গতকালের সংখ্যা ছিল সর্বোচ্চ। এর আগে ১২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত একটানা ১৯ দিন করোনাভাইরাসের বাহক সংখ্যা একশ’র নিচে ছিল। ১২ জানুয়ারি ১২৭ জন ভাইরাসবাহক শনাক্ত হয়। সেদিন ২ রোগীরও মৃত্যু হয়। সংক্রমণের হার ছিল ১০ দশমিক শূন্য ৪ শতাংশ।
করোনাকালের সর্বনিন্ম রেকর্ডটি ও এ মাসে। এদিন ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলে। সংক্রমণ হার ১ দশমিক ৭১ শতাংশ। এছাড়া, গত তিন দিন করোনায় আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি। সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি একজন করোনা রোগী মারা যান।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮টির রেজাল্ট পজিটিভ আসে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৩টি নমুনা পরীক্ষা করে ৪৪টিতে করোনাভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮ জনের দেহে জীবাণুর অস্তিত্ব মিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১ জনের নমুনা ৩ জন ভাইরাসবাহক বলে চিহ্নিত হন। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২টি নমুনার ১টির রেজাল্ট পজিটিভ আসে।
নগরীর তিন বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৮টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৬টি নমুনায় ৭টি এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টির মধ্যে ৩টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে। এদিন চট্টগ্রামের ৩৯ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবগুলোর ফল নেগেটিভ আসে।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ০ দশমিক ৮৪ শতাংশ, চমেকে ১০ দশমিক ৯২, সিভাসু’তে ১৫ দশমিক ৩৮, চবিতে ৭ দশমিক ৩২, আরটিআরএলে ৫০ শতাংশ, শেভরনে ৪ দশমিক ৫৪, ইম্পেরিয়াল হাসপাতালে ১৯ দশমিক ৪৪ এবং মা ও শিশু হাসপাতালে ১৬ দশমিক ৬৬ শতাংশ।
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক









