চট্টগ্রামে ৬ জনের দেহে করোনা সংক্রমণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ এই হার ৫ দশমিক ৪০ শতাংশ।
করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বুধবার পাঠানো প্রতিবেদনে জানা যায়, ফৗজদারহাট বিআইটিআইডি ও নগরীর সাত ল্যাবরেটরিতে গতকাল ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫ জন ও হাটহাজারী উপজেলার একজন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৭৮৬ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৮৮ জন এবং গ্রামের ৩৪ হাজার ৮৯৮ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা গেছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৩ জনের নমুনায় শহরের তিন জন ও হাটহাজারীর একজন পজিটিভ শনাক্ত হন। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবরেটরিতে ২৯টি নমুনা পরীক্ষায় শহরের একটিতে করোনাভাইরাস থাকার প্রমাণ মেলে। এপিক হেলথ কেয়ারে ৮টি নমুনা পরীক্ষা করা হলে শহরের একটিতে সংক্রমণ ধরা পড়ে।
এছাড়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৩ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পাঁচ ল্যাবে পরীক্ষিত সবগুলো করোনামুক্ত বলে রিপোর্ট দেয়া হয়।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরন, মেট্রোপলিটন হাসপাতাল ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো বুথে কারো এন্টিজেন টেস্ট হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে চমেকহা’য় ৩০ দশমিক ৭৭, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ৪৫ ও এপিক হেলথ কেয়ারে ১২ দশমিক ৫০ শতাংশ এবং বিআইটিআইডি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটালে ০ শতাংশ দশমিক সংক্রমণ হার নির্ণিত হয়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি