ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৪:২২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

চট্টগ্রাম: দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

চট্টগ্রাম: দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম: দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে দুই মেয়েকে হত্যা করে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বুধবার ভোর রাতে ভান্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১)। তাদের বাবার নাম মোখেন্দু বড়ুয়া। দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মোখেন্দু বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রতিবেশীরা জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘দুটি খুনের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসূফ জানান, মোখেন্দু ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকত। করোনা পরিস্থিতির কারণে দুই মাস আগে মোখেন্দু শ্বশুর বাড়িতে আসেন। গতকাল রাতে বা আজ ভোরে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।