চট্টগ্রাম বন্দর ঘিরে ফের এক মাস মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধের মেয়াদ এক মাসের জন্য বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১১ অক্টোবর থেকে এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের অধিকাংশ আমদানি ও রপ্তানি সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভারসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করে ও বের হয়। এই বিপুল যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বন্দরের আশপাশে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ এলাকাগুলোতে রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের মিছিল, মানববন্ধন বা সমাবেশের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বিলম্বিত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সিএমপি জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় এবং সল্টগোলা ক্রসিংয়ে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি আয়োজন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সিএমপি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











