ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৪:৫৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

চবিতে নানা মেয়াদে ১৮ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষ, হলে ভাঙচুর, সাংবাদিককে মারধরসহ বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এতে ছাত্রলীগের ১৭ নেতাকর্মী, পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের এক কর্মী রয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উপাচার্য প্রফেসর শিরিণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় বহিষ্কারের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এতে ১৬ জনকে একবছর, একজনকে দেড় বছর ও একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান জানান, গত কয়েক মাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষ, হলে ভাঙচুর, সাংবাদিককে মারধরসহ বিভিন্ন ঘটনায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।