চরম দুরাবস্থায় অনুষ্কা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
হাতে পায়ে তাঁর লোহার শিকল বাঁধা৷ কোলের উপর টেলিভিশনের রিমোট৷ সামনে চলছে কার্টুন৷ এভাবেই ’পরী’র দ্বিতীয় টিজারে দেখা দিলেন অনুষ্কা শর্মা৷
কেন তার এই অবস্থা! তা অবশ্য টিজারে জানানো হয়নি৷ সাসপেন্সের মোড়কেই মুক্তি পেয়েছে পরীর দ্বিতীয় টিজার৷
প্রথম টিজারে ছবির কলাকুশলীদের সঙ্গে পরিচয় করানো হয়েছিল৷ দ্বিতীয় টিজারে অনুষ্কা দেখা দিলেন বটে, কিন্তু দর্শকের মনে কৌতূহল জাগিয়ে রেখে৷
অনুষ্কা শর্মার হোম প্রোডাকশনের এই টিজারটি টুইট্যারে আপলোড করেছিলেন অভিনেত্রী স্বয়ং৷ টিজারে দেখা যাচ্ছে অনুষ্কা খাটে বসে একমনে কার্টুন দেখছে৷ তবে তার হাত বাধা শিকল দিয়ে৷ ধীরে ধীরে যখন ক্যামেরা তার পায়ের কাছে গেল, দেখা গেল পায়েও শিকল৷ তবে তার পায়ের নখ কিন্তু পরিবর্তন হতে লাগল৷ পায়ের নখের আকৃতি ক্রমশ বড় হতে থাকছে৷ যা দেখলে অনেকেই শিউরে উঠবেন৷
চলতি বছরের হোলিতেই মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মা অভিনীত এবং প্রযোজিত ছবি ‘পরী’৷ ’পরী’ সিনেমাটি যে কোন রূপকথার গল্প নয় তা আগাম জানিয়েই দিয়েছিলেন অভিনেত্রী৷ বছরের শুরুতেই পরী একটি শর্ট টিজার ছেড়ে সকলকে চমকে দিয়েছিলেন৷ এবার দ্বিতীয় টিজারটি ছেড়ে ফের সকলকে চমকে দিলেন৷ ছবিতে রয়েছে দুই বাঙালি অভিনেতা ও অভিনেত্রী৷ একজন পরমব্রত চট্টোপাধ্যায় এবং অপরজন টলিপাড়ার অন্যতম লাস্যময়ী ঋতাভরী চক্রবর্তী৷
চলতি বছর অনুষ্কা ব্যস্ত তার একাধিক আপকামিং ছবির শ্যুটিং নিয়ে৷ ‘পরী’ ছাড়াও এবছরেই মুক্তি পেতে চলেছে অনুষ্কা, শাহরুখ এবং ক্যাটরিনা অভিনীত ‘জিরো’৷ পাশাপাশি যশ রাজ ফিল্মসের ব্যানারে এই প্রথমবার অনুষ্কা জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুঁই ধাগা’ সিনেমার মাধ্যমে৷ পরপর তিনটি ছবিতে শ্যুটিং নিয়ে আপাতত বলিউডের ব্যস্ততম নায়িকা অনুষ্কা শর্মা৷
তবে তার হোম প্রোডাকশনে এই প্রথমবার হরহর মুভি রিলিজ হতে চলেছে৷ স্বাভাবিকভাবে কিছুটা হলেও পরী নিয়ে চাপে রয়েছেন বলিউডের এই লাস্যময়ী৷
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







