ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২০:২২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

চরম বিপাকে থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

সাম্প্রতিক সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন। নিজের নেতৃত্ব ঠিক রাখতে ও ব্রেক্সিট ইস্যুতে আলোচনার ভাঙন ঠেকাতে দেশটিতে আগাম নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন মে।

 

সম্প্রতি সানডে টাইমসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মে এর অভ্যন্তরীণ চক্রের এক সদস্যকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, আগামী গ্রীষ্মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবার পরিকল্পনা করছেন মে।

 

ইইউ থেকে যুক্তরাজ্যের প্রস্থানের ব্যাপারে চেকারস চুক্তি প্রত্যাখ্যান করেছে ইইউ নেতারা। চেকারস চুক্তি অনুসারে, ইইউ এর সঙ্গে ব্রেক্সিটের পরে মুক্ত বাজার এলাকায় প্রবেশ করবে যুক্তরাজ্য। এতে বেশকিছু প্রধান শিল্পে উভয়ের থাকবে অভিন্ন নিয়ম ও মানদণ্ড। উভয়েই কাস্টমস নীতি মেনে চলবে কিন্তু ইইউ সদস্য দেশ ও যুক্তরাজ্যের মধ্যে অবাধ চলাফেরা বন্ধ হয়ে যাবে।



ইইউ নেতারা মে-এর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্যমতে, এই প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব নয়। সানডে টাইমস মে এর দুই জ্যেষ্ঠ সহকারীর সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন, ইইউ-এর সঙ্গে নতুন করে আলোচনায় জনগণের সমর্থন নিশ্চিত করতে নভেম্বরে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে পারেন মে। সার্বিক বিষয নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন।

তথ্যসূত্র -আল জাজিরা