ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:৫২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

চলতি অর্থবছরে ইঁদুর ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসলের ক্ষতি করেছে : কৃষিমন্ত্রী

আপডেট: ১১:১৯ এএম, ২১ জুন ২০১৫ রবিবার

2015-06-21_7_312492স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ইঁদুরের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে মোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতি টন ধানের মূল্য ১৮ হাজার ৫শ’ টাকা, প্রতি টন চালের মূল্য ৩২ হাজার টাকা এবং প্রতি টন গমের মূল্য ২৮ হাজার টাকা। কৃষিমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ইঁদুর কর্তৃক ধান ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা। মতিয়া চৌধুরী বলেন, চালের ক্ষতির পরিমাণ প্রায় ৬২ হাজার ৭৬৪ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ২শ’ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা এবং গম ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২৯ হাজার ৬৬০ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা। ২১.০৬.২০১৫