চলতি বছরই ট্রেন চালাবেন সৌদি নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
কট্টর ইসলামপন্থী দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে চলতি বছরই উচ্চগতির ট্রেন চালাবেন নারীরা। দেশটির রেল বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা সৌদি টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সাল থেকে সৌদি আরবে মক্কা-মদিনা-জেদ্দা রুটে চালু হয়েছে উচ্চগতিসম্পন্ন হারামিয়াম ট্রেন। চলতি বছরের শুরু দিকে সেই ট্রেনে নারী ড্রাইভার নিয়োগের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
সেই অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারি নারী ট্রেনচালক নিয়োগের প্রজ্ঞাপন (সার্কুলার) জারি করে রেল বিভাগ। সেই প্রজ্ঞাপনে সাড়া দিয়ে ২৮ হাজারেরও বেশি নারী আবেদন করেছিলেন।
হারামিয়াম ট্রেন পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে আছে স্পেনভিত্তিক কোম্পানি রেনফে। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যতম ৩০ জন প্রার্থীকে বাছাই ও তাদের প্রশিক্ষণের দায়িত্বও ছিল রেনফের ওপর।
কয়েক দফায় পরীক্ষা গ্রহণের ভিত্তিতে চলতি বছর আগস্টে চুড়ান্ত ৩০ জন প্রার্থীকে বাছাই করে রেনফে।
সৌদি রেল দপ্তরের উপ নির্বাহী কর্মকর্তা রায়ান আল হারবি শনিবার আল এখবারিয়া টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘যে ৩০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছিল, তাদের প্রশিক্ষণ চলছে। আমরা আশা করছি, ২০২২ সালের শেষ দিকে আমরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেনের চালকের আসনে নারীদের দেখতে পাব।’
তিনি আরও জানান, প্রশিক্ষণে থাকা এই নারী ড্রাইভারদের সবাই সৌদি আরবের নাগরিক।
মক্কা-মদিনা-জেদ্দা রুটের দৈর্ঘ প্রায় ৪৫০ কিলোমিটার। ৫টি স্টেশন আছে এই রুটটিতে। প্রতিবছর প্রায় ৬ কোটি মানুষ এই ট্রেনে যাতায়াত করেন।
সম্প্রতি সৌদি আরব নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এর অনেকখানি কৃতত্ব দেশটির যুবরাজ ও ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমানের।
২০১৭ সালে দেশের যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান। তার পরের বছর ২০১৮ সালে সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় দেশটির সরকার।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











