ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৩৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

চলতি মাসেই বড় পর্দায় ফিরছেন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘদিন নতুন সিনেমাতে দেখা যাচ্ছে না জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তবে চলতি মাসেই বড় পর্দায় তিনি ফিরছেন বলে জানা গেছে।

কয়েক বছর আগে ‘বীরকন্যা প্রীতিলতা’ নামে সরকারি অনুদানের একটি সিনেমায় শুটিং করেছিলেন তিনি। এটিই এবার মুক্তির তালিকায় এসেছে। নির্মাতা প্রদীপ ঘোষ জানিয়েছেন, সিনেমাটি আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে।

যদিও এ সিনেমা মুক্তির তারিখ এরই মধ্যে কয়েকবার পরিবর্তন হয়েছে বলে গণমাধ্যমের বরাতে জানা যায়। তবে নির্মাতা বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আসলে আমি একটি তারিখই ঠিক করেছি এ সিনেমা মুক্তির জন্য। সেটি হচ্ছে আগামী ২৫ নভেম্বর।

আমি দেখেছি কয়েকটি পোর্টালে সঠিক তারিখ প্রকাশ করা হয়নি। তবে আমার দেওয়া তারিখই চূড়ান্ত।’ এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা। বর্তমানে এ অভিনেত্রী অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন তিনি।

নতুন এ সিনেমা প্রসঙ্গে তিশা বলেন, ‘সিনেমাটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। নামের কারণে হয়তো সবাই বুঝতে পারবেন একটি ইতিহাসনির্ভর সিনেমা এটি।

এ সিনেমায় অভিনয় করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। সিনেমা মুক্তি পেলে আশা করি দর্শকদের ভালো লাগবে।’ তিশা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘মায়াবতী’। আগামীতে নতুন কয়েকটি সিনেমাতে কাজ করার কথা চলছে বলে এ অভিনেত্রী জানিয়েছেন।