ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:১২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২১ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- আমরা সে পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করবো কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।


তিনি বলেন, আমরা যে অনলাইনে করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড না। ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব  ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি।  বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনরনবিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক।