ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৪:৩৫:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার

‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত

‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত

ক্যান্সারের সাথে লড়াই করে চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’। মারণব্যাধির কাছে হার মানলেন উমা দাশগুপ্ত। আজ সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তার। বিধায়ক-পরিচালক-অভিনতা চিরঞ্জিৎ চক্রবর্তী খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার। 

জানা গেছে, চিরঞ্জিৎ চক্রবর্তী ও উমা দাশগুপ্ত একই আবাসনের বাসিন্দা তাঁরা। চিরঞ্জিত মিডিয়াকে বলেছেন, সকালে তার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যান্সার হয়েছিল তার।
চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিক ভাবে। কিন্তু নতুন করে ফিরে আসে মারণরোগ। অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আজ মারা গেলেন তিনি।
মাত্র একটি ছবিতে অভিনয়। তাতেই বিশ্বজোড়া খ্যাতি। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে তিনি ‘অপু’র দিদি ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এর পর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।
কিন্তু কেন আর পর্দায় দেখা গেল না উমাকে? সত্যজিৎ রায় নেই। তাকে ঘিরে কোনও স্মৃতি কি পরিচালক-পুত্র সন্দীপ রায়ের মনে থেকে গেছে? মিডিয়াকে সন্দীপ বলেন, তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনও স্মৃতিই আর নেই। উমাদি তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, তার সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।
পরিচালক-পুত্রের আফসোস, সেই সময়ের সব স্মৃতি প্রয়াত অভিনেত্রী সঙ্গে নিয়ে চলে গেলেন! কেন আর অভিনয় করেননি, সে বিষয়েও কিছু জানেন না সন্দীপ।
এর আগেও একাধিকবার উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। এ-ও শোনা গিয়েছিল, তিনি নাকি বৃদ্ধাবাসে থাকেন। তার প্রয়াণের খবরের পাশাপাশি সেই খবর ভুয়ো, এ কথাও জানান প্রতিবেশী, অভিনেতা চিরঞ্জিৎ।