ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১২:০৪:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

চলে গেলেন সুপ্রিয়া দেবী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

 

সুপ্রিয়া দেবী মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেষ হল উত্তম অধ্যায়েরও। মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিনেত্রীর বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।


সুপ্রিয়া দেবীর প্রয়াণে বাংলার স্বর্ণযুগের আর এক অধ্যায় শেষ হয়ে গেল। সোনার হরিণ, শুন বরনারী, উত্তরায়ন, সূর্য্যশিখা, সবরমতী, মন নিয়ে-এর মতো একাধিক ছবিতে তাকে উত্তমকুমারের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ছয়ের দশকের শেষের দিক থেকে পরবর্তী এক দশকে বেশিরভাগ ছবিতেই উত্তমকুমারের নায়িকার ভূমিকায় তাকে দেখা গিয়েছে।


তার মৃত্যুতে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “দীর্ঘ দিনের বন্ধুকে হারালাম, অনেক ছবিতে এক সঙ্গে কাজ করেছি। এখন আমি কথা বলার অবস্থায় নেই।”

 

তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা চলচ্চিত্র জগত। পদ্মভূষণ থেকে শুরু করে ফিল্মফেয়ার, অভিনয় দক্ষতার জন্য একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।